



Previous
Next




Previous
Next
প্রকৌশলী মাহমুদ আলম
সরকারী চাকুরী জীবন
(১৯৯৬-২০২৮ সাল)ssc
সিএমএমইউ (CMMU) তে নিয়োগ পরীক্ষার অর্থ্যাৎ সরকারী চাকুরীর জন্য ৩ অক্টোবর ১৯৯৬ সালে দুপুর ২.৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয় চুড়ান্ত পরীক্ষার জন্য উপস্থিত হন মাহমুদ আলম এবং ঐ পরীক্ষার সমগ্র বাংলাদেশের মধ্যে ৫ম স্থানে অধিকার করেন এবং ঐ বছরই ২ নভেম্বর ১৯৯৬ সালে সহকারী প্রকৌশলী হিসাবে প্রধান কার্যালয়ে যোগদান করেন প্রকৌশলী মাহমুদ আলম । এ ছাড়া তৎকালীন LGED এর প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী তাকে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ প্রদান করেন তার LGED দপ্তরে। কিন্তু LGED এর চাকুরী করা হলো না। ১০ই ডিসেম্বর ১৯৯৬ সালে (CMMU) এর মাগুরা জেলায় ১১ মাস ৭দিন চাকুরীর পর পোষ্টিং পান কুষ্টিয়া জেলায় ০৯ই নভেম্বর ১৯৯৭ সালে। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় সহকার প্রকৌশলী হিসাবে। দীর্ঘ ৪ বৎসর ৯ মাস ১১ দিন চাকুরীর পর বদলী হন রাজবাড়ী জেলায় ২ শে আগষ্ট ২০০২ সালে। রাজবাড়ী অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধ শহর। কিন্তু সেখানে বেশীদিন কাজ করার সুযোগ হয় না ৯ মাস চাকুরীর পর পুনরায় ফেরৎ আসেন কুষ্টিয়া জেলায় ২০ শে মে ২০০৩ সালে। ২ বছর ১০ মাস ১৫ দিন পর তাকে পুনরায় বদলী হতে হয় চাঁপাই-নবাগঞ্জে কিন্তু এখানে মোটেই মন টেকে না মাহমুদ আলমের। তাই অত্যন্ত চেষ্টা চালাতে থাকে কুষ্টিয়া ফেরৎ আসার জন্য। অবশেষে বিধাতা তাকে পুনরায় ফিরে আনে কুষ্টিয়াতে ২ বছর ৭ মাস ২২ দিন পর। কুষ্টিয়াতে চাকুরীর দিন কাটে খুবই সুন্দর ভাবে। কুষ্টিয়া যোগদানের তাং ২৮ অক্টোবর ২০০৮। ২ বছর ৩ মাস ১০ দিন পর ৮ই ফেব্র“য়ারী ২০১১ সালে বাংলাদেশের দক্ষিন জেলায় পটুয়াখালীতে যোগদান করেন।পটুয়াখালীর জীবন ছিল অত্যন্ত সুন্দর। বিশেষ করে কুয়াকাটার সাগর তীরের সময় জীবনের স্মৃতি এক মাইল ফলক হয়ে রইলো তবে জীবন সুন্দর হলেও অত্যন্ত সংগ্রামী চাকুরী জীবন ছিল। পটুয়াখালীতে থাকতে হয় ২ বছর ১ মাস ৫ দিন। তৎপর সেখান থেকে প্রকৌঃ মাহমুদ আলম চলে আসেন চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার সহকারী প্রকৌশলী হিসাবে ১৩ই মার্চ ২০১৩ইং তারিখে।
প্রশিক্ষণ : ১০ই ফেব্র“য়ারী ২০১৩ ইং তারিখ হতে ১৪ ফেব্র“য়ারী ২০১৩ ইং তারিখ পর্যন্ত Engineering Staff College,Bangladesh (ESCB) এ Public Procurement Act & Rules-এর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে ।